দেশের বাইরে
বিদেশে চিকিৎসা: কোথায় যাবেন, কীভাবে যাবেন
কোন দেশে কোন হাসপাতালে কোন চিকিৎসা হয়, কোন কাগজ নিয়ে যাবেন, হাসপাতালকে কী জিজ্ঞেস করবেন আর মোট খরচ কীভাবে হিসাব করবেন, সব এক জায়গায়।
১টা হাসপাতাল পাওয়া গেছে
বন্ধ্যত্ব ও আইভিএফ: কী কী কাগজ নেবেন, কী কী জিজ্ঞেস করবেন
সঙ্গে নেওয়ার কাগজ
- স্বামী-স্ত্রী দুজনের পরীক্ষার রিপোর্ট (হরমোন, সিমেন অ্যানালাইসিস, আল্ট্রাসাউন্ড)
- আগে IVF বা IUI হয়ে থাকলে প্রতিটি সাইকেলের বিবরণ
- বিবাহ সনদ
- ওষুধের তালিকা
হাসপাতালকে জিজ্ঞেস করুন
- প্রতি সাইকেলে কী কী খরচ ধরা আছে আর কী ধরা নেই (ওষুধ, ভ্রূণ সংরক্ষণ ইত্যাদি)?
- কয়বার ও কতদিন করে যেতে হবে?
- সাফল্যের হার তারা কীভাবে গোনে, আমার বয়স ও কারণের ক্ষেত্রে সেটা কত?
- দুই দেশের আইনি নিয়ম কী?
যাওয়ার আগে এটুকু জেনে নিন
কাগজের চেকলিস্ট, হাসপাতালকে জিজ্ঞেস করার প্রশ্ন, দালাল থেকে বাঁচার উপায় আর নিজের হিসাবে মোট খরচের ছক, সবই গাইডে আছে।
গাইড খুলুন➕ হাসপাতাল যোগ করুন / ভুল জানান
এই তালিকা শুধু তথ্যের জন্য। এটা কোনো হাসপাতালের সুপারিশ বা চিকিৎসা পরামর্শ নয়। খরচ, ভিসা ও সেবার শর্ত বদলায়, তাই আমরা তা লিখি না। সব তথ্য হাসপাতাল ও সংশ্লিষ্ট দেশের অফিসিয়াল সাইট থেকে যাচাই করে নিন।
এটা সুস্থ বড়দের জন্য সাধারণ তথ্য, ডাক্তারের পরামর্শের বদলে নয়। কোনো রোগ, গর্ভাবস্থা বা ওষুধ চললে আগে ডাক্তারকে জিজ্ঞেস করুন।